চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, June 24, 2020

সাহিত্যের কিছু মৌলিক বিষয়


সাহিত্য বিষয়টি বিশাল; এর পরিধিও ব্যাপক ও বিস্তৃত। সাহিত্যের বিভিন্ন শাখার মৌলিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা থাকার জরুরী। তাই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।

সাহিত্য কাকে বলে?

# মানবজীবনের সাথে সম্পর্ক আছে এমন বিষয়ের রসঘন ও শৈপ্লিক প্রকাশকে সাহিত্য বলে।
# নিজের কথা, পরের কথা বা বাহ্যজগতের কথা সাহিত্যিকের মনোবীণায় যে-সুরে ধ্বনিত হয়, তার শিল্পসঙ্গত প্রকাশকে সাহিত্য বলে।
# মানাব মনের ভাবনা, কল্পনা যখন অপরিহার্য শব্দের সমন্বয়ে সুবিন্যস্ত ও ছন্দবদ্ধভাবে প্রকাশিত হয়, তখন তাকে কবিতা বলে।
# ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা-চেতনা, অনিুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তবজীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।
# মোটকথা: বিশ্বপ্রকৃতি, স্রষ্টা, মানব ও জীবজগৎ যখন সাহিত্যিকের কল্পনারঞ্জিত হয়ে আত্মপ্রকাশ করেÑভাবে নয়, ভাবময় রূপে, তখন তাকে সাহিত্য বলে।

কবিতা কাকে বলে?

# কবিতা হচ্ছে শ্রুতিনান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও প্রায়শঃ ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থপ্রকাশক কথন বা লেখন।
# মানবমনের ভাবনা-কল্পনা যখন অনুভূতিরঞ্জিত যথার্থ শব্দসম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দোময় রূপ লাভ করে, তখন তাকে কবিতা বলে।
# উৎকৃষ্ট শব্দের সর্বোত্তম বিন্যাসকে কবিতা বলে।
# শব্দাথৌ সহিতো কাব্যং।
# Best words in the best order—Coleridge.
# Poetry is the spontaneous overflow of powerful feelings—Wordsworth.

প্রবন্ধ কাকে বলে?

# নাতিদীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে।
# কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে লেখক যে নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাই প্রবন্ধ।
# কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোন বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাই প্রবন্ধ।

নাটক কাকে বলে?

# দৃশ্য ও শ্রব্যকাব্যের সমনবয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে, তাকে নাটক বলে।
# ত্রিমাত্রিক আয়তনে দর্শকদের সামনে পাত্র-পাত্রীদের মাধ্যমে মানবজীবনের বাস্তব ঘটনা তুলে ধরাকে নাটক বলে।
# কাব্যেষু নাটকং রম্যম।
# Drama is the creation and representation of life in terms of the theatre-Elizabeth Drew.

প্রহসন কাকে বলে?

# মানুষের চারিত্রিক ও সামাজিক অসঙ্গতি হাস্যরসাত্মক নাট্যরূপকে প্রহসন বলে।

উপন্যাস কাকে বলে?

# মানবজীবনের কোনো বাস্তব ঘটনার বিবরণমূলক শিল্পকর্মকে উপন্যাস বলে।
# লেখকের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়, তাকে উপন্যাস বলে।

তথ্যসূত্র: সাহিত্য-সন্দর্শন ও উইকিপিডিয়া।

No comments: